✤
ঢাকা কলেজ কালচারাল ক্লাবের প্রতিপাদ্য
অন্যান্য প্রাতিষ্ঠানিক শিক্ষাঅঙ্গনের সংগঠনগুলো থেকে ঢাকা কলেজ কালচারাল ক্লাবের দূরদর্শিতা ভিন্ন পথে প্রসারিত। পর্যাপ্ত সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠায় ক্লাবের মূল লক্ষ্য—সদস্যদের জীবন ও মানবিকতার আদর্শে যত্নশীল করা; যার পথে পরবর্তীতে আসতে পারে সভ্য সামাজিক বিপ্লব।
✤
কার্যক্রম ও অর্জন
গত শিক্ষাবর্ষগুলোতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় মিলিয়ে বিশটিরও বেশি উল্লেখযোগ্য অর্জনের স্রোত যেন ২৪-২৫ শিক্ষাবর্ষেও থেমে যায়নি। লেখনী, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি সহ বিভিন্ন বিভাগে জাতীয় পর্যায়ে আসে একাধিক অর্জন, যা প্রমাণ করে— শেখার জন্য ঢাকা কলেজ কালচারাল ক্লাব একটি প্রতিষ্ঠিত মঞ্চ, যেখানে দেশজ সংস্কৃতিসহ আধুনিকতায় সমান তাল মিলিয়ে এবং সদস্যদের আগ্রহ প্রাধান্য দিয়ে প্রতিটা ডিপার্টমেন্ট এবং প্রজেক্টগুলো সাজানো হয়। যেমনঃ কালচারাল প্রভিন্সে লেখালিখিতে ওয়ার্ডস্পেস, আঁকিবুঁকি নিয়ে আর্টস্টেশন, গান আর বাদ্য-বাজনায় মিউজিকা, কণ্ঠশিল্পে টিম্বার, আর চিত্রধারণ ও চলচ্চিত্র নিয়ে আছে ফিল্ম ইশকুল এন্ড ফটোগ্রাফি।
সমসাময়িক প্রতিযোগিতায় প্রতিটি মানুষকে প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় অবশ্যই শিখে নিতে হয় লিডারশীপ, কমিউনিকেশন, হিউম্যান রিসোর্স ম্যানাজমেন্ট, ফাইন্যান্স এন্ড মার্কেটিং এবং আইটির ফান্ডামেন্টাল স্কিলগুলো। সে শেখার সুযোগ উন্মুক্ত ঢাকা কলেজ কালচারাল ক্লাবের শক্তপোক্ত সমৃদ্ধ টেকনিক্যাল ফ্যাকাল্টিগুলোতে।
সকল সদস্যের সাংস্কৃতিক অঙ্গনে দক্ষতা অর্জন ও বিকাশের উদ্দেশ্যে শুরু হয় DCCC School প্রজেক্ট; যে উদ্যোগে বছরব্যাপী Sunday Project, ষান্মাসিক ক্যাম্পেইন Summer Camp & Winter Camp এই তিনটি কাঠামোতে DCCC Coach এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গ নিয়ে ইন্টারেক্টিভ সেশন আয়োজিত হয়।
এছাড়া বিভিন্ন ইভেন্ট টিমের পাশাপাশি মিউজিক্যাল ব্যান্ড শঙ্খচিল, এবং নাট্যমঞ্চের জন্য তরঙ্গম। প্রতিবছর মনোনীত হয় প্রেজেন্টেশন টিম পার্বণ ও নীলদর্পণ এবং কুইজ টিম আরণ্যক ও অপরাজিত।
প্রতি শিক্ষাবর্ষের শুরুতেই চিত্রপিপাসু ও সিনেমাপ্রেমীদের মেধার বিকাশে আয়োজিত হয় "অন্তঃকলেজ পিক্সেল ফটোগ্রাফি ইভেন্ট"। ফটোগ্রাফি, ফিল্মমেকিং, স্ক্রিপ্ট রাইটিং, মুভি রিভিউ, পোস্টার ডিজাইন-এই বিভাগগুলোতে আনন্দের সাথে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
সেই সাথে প্রত্যেক বছর ঢাকা কলেজের সবচেয়ে বড় সাংস্কৃতিক প্রতিযোগিতা-"DCCC National Fiesta" নজর কাড়ে প্রত্যেক শিক্ষার্থীর মনে, সেই সাথে পার্শ্ববর্তী স্কুল-কলেজ এর শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতায় নিজেকে যাচাই করার বিরাট সুযোগ পায়।
DCCC যেমন কলেজপড়ুয়া মিউজিশিয়ানদের নিয়ে কাজ করে, তেমনি প্রতিসপ্তাহে বইপাঠক ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আলোচনায় সকলে একত্রিত হয়ে কুইজিং, রিভিউসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। আছে DCCC Academia Project, আরো অনেক কিছু!
(প্রতিটি ডিপার্টমেন্ট ও প্রজেক্ট নিয়ে বিস্তারিত রয়েছে পরবর্তী সেকশনগুলোতে)
⚠
বিশেষ দ্রষ্টব্য
মেম্বারশীপ রেজিস্ট্রেশন দুইটি পদ্ধতিতে সম্পন্ন করা সম্ভব— অফলাইন ক্যাম্পেইন এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে। ঢাকা কলেজ কালচারাল ক্লাবে কেবল ঢাকা কলেজে অধ্যয়নরত উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সদস্যপত্র গ্রহণযোগ্য। রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হলে আবেদনকারীকে মেইলের মাধ্যমে ক্লাবে জয়েন করার পর্যাপ্ত তথ্যাদি প্রেরিত হবে।
নিজেকে জানো, নিজেকে প্রকাশ করো
Know Thyself, Show Thyself